by
Shila Dhaka June 29, 2011
মনটা আমার খারাপ যখন চুপটি বসে থাকি,বৃষ্টি নেমে করে আমায় ভীষণ ডাকাডাকি।মনটা তখন চুপসে থাকে শান্ত হয়ে খুব,জল-ফোটারা ঝাপায় তখন টপ টপা টপ টপ।মন ভালো নেই বললে বলে আমার দিকে চাও,মনটা কি আর খাঁচায় ভরা ছোট্ট পাখির ছাও?কি আর করি তাইতো মনের বাঁধন খুলে দেই,হঠাৎ দেখি আমি তো আর আমার মাঝে নেই!