সেকেন্ডারি লেভেল পার করার পর অনেক শিক্ষার্থী চাহিদাসম্পন্ন ডিগ্রি নিয়ে পড়ালেখার পরিকল্পনা করে থাকেন। গতানুগতিক শিক্ষা যেমন_ এইচএসসির পর বিবিএর জন্য ৪ বছর, এমবিএর জন্য এক বছর অর্থাৎ ৫-৬ বছর অপেক্ষা করতে হয়; কিন্তু এইচএসসির পর শিক্ষার্থীরা ৩-৪ বছরে আন্তর্জাতিক মানের সিএ_ প্রফেশনাল অ্যাকাউন্টিং সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে পেতে পারেন অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির অ্যাপ্লাইড অ্যাকউন্টিংয়ে অনার্স ডিগ্রি।
এই ডিগ্রি শেষ করে দেশে মাস্টার্স করার পর যে মানের চাকরি পাওয়া যায়, দেশে ও দেশের বাইরে তার চেয়ে কয়েকগুণ ভালো মানের চাকরি পাওয়া যায়। প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্স করতে তুলনামূলক সময়ও খরচ কম হয়। অন্যদিকে মূল বডি একই হওয়ার কারণে ইংল্যান্ডসহ বিশ্বের ১৭৩ দেশে পড়াশোনার জন্য পুরোপুরি ক্রেডিট ট্রান্সফার করা যায়। এ ডিগ্রিপ্রাপ্তরা বহুজাতিক কোম্পানি, করপোরেট অফিসে উচ্চ বেতনে বিশেষ করে চিফ ফিন্যান্স অফিসার, অডিটর, অ্যাকাউন্টিং পার্টনার, ফিন্যান্স ডিরেক্টর, সিনিয়র ইন্টারন্যাল অডিটর, বিজনেস অ্যাডভাইজর প্রভৃতি পদে চাকরি পান। যে কোনো বিষয়ের শিক্ষার্থী এ কোর্সটি সম্পন্ন করে বিশ্বের যে কোনো দেশে চাকরি পেতে পারেন।
বছরে জুন ও ডিসেম্বরে ব্রিটিশ কাউন্সিলে একসঙ্গে একটি থেকে চারটি বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। তবে কম্পিউটার বেজড পরীক্ষা বছরের যে কোনো সময় যে কোনো দিন হতে পারে।
যে কারও এইচএসসি বা ও-লেভেল করা থাকলে এফআইএ, সিএটি করতে পারে। এটি পাস করার পর এসিসিএর তিনটি বিষয় এফ-১, এফ-২, এফ-৩ শেষ হয়ে যায় এবং সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হতে পারেন। অন্যদিকে এইচএসসি বা ও-লেভেল শেষে এফআইএতে ভর্তি হয়ে সিএটি সম্পন্নও করতে পারেন। এ ছাড়া এফআইএ, সিএটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা এসিসিএ স্কিলস মডিউলে জয়েন করতে পারেন। শিক্ষার্থীর বিবিএ সম্পন্ন করা থাকলে ৩টি পেপারের ৩০০ নম্বর, যদি কমার্সের যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন বা এমবিএ করা থাকে, তাহলে প্রথম ১-৪টি পেপার-৪০০ নম্বর পর্যন্ত অব্যাহতি পায়। যদি কেউ একটি বিষয়ে ফেল করেন তবে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারেন। এসিসিএ বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষার্থী ৫০ পেলেই পাস করে। এসিসিএতে মোট পেপার ১৪টি (১৪০০ নম্বর)। কোনো শিক্ষার্থী বছরে ৩টি করে পাস করলে প্রায় সাড়ে ৪ বছর আর ৪টি করে পাস করলে লাগবে সাড়ে ৩ বছর।
যোগাযোগ : চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। বাড়ি ৫১, রোড ১০/এ, ধানমণ্ডি।
ফোন : ০১৭২০৫৫৩২৭৮, ০১৭২০৫৫৩২৭৪।